রিয়াল মাদ্রিদ ছাড়ছেন জিদান

Bangla Times News Desk:

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন জিনেদিন জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে পদত্যাগ করেছেন রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ। সর্বশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি জেতার পর থেকেই জিদানের রিয়াল ছাড়ার গুঞ্জন চলছিল। ১১ বছরের মধ্যে এ মৌসুমেই প্রথম কোনো ট্রফি যোগ হয়নি ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ট্রফি কেসে।

ইতালির ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো টুইট করে সবার আগে জিদানের পদত্যাগের খবর দেন। এরপর স্প্যানিশ সংবাদমাধ্যমে আসতে থাকে জিদানের রিয়াল ছাড়ার খবর। মাদ্রিদের দুই বড় ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কা ও এএস এবং কাদেনা সের রেডিও স্টেশনও দিয়েছে জিদানের পদত্যাগের খবর।

 

Share This:
You might also like