শিক্ষার্থীদের ইউনিক আইডির ফরম পূরণ স্থগিত
Bangla Times News Desk:
শিক্ষার্থীদের ইউনিক আইডির ফরম পূরণ ও ডাটাএন্ট্রির কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া শেষ না হওয়া পর্যন্ত ও স্কুল না খোলা পর্যন্ত এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্যনবেইস। বুধবার (২৬ মে) দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক উপপরিচালকদের সাথে আইইআইএমএস প্রকল্পের কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আদেশ জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এক জেলা শিক্ষা কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ না হওয়া অনেকে ফরমপূরণ ও ডাটা এন্ট্রির কাজে জটিলতার সম্মুখীন হচ্ছেন। সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ে জন্মসনদ জমা দেয়ান সংক্রান্ত নোটিশ জারি করার শিক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তিতে পড়ছেন। তাদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। সার্বিক বিবেচনায় ফরম পূরণ ও ডাটা এন্ট্রি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরুর পর ইউনিক আইডি প্রদানের তথ্যছক পূরণের কার্যক্রম পর্যায়ক্রমে গ্রহণ করা যেতে পারে। তথ্যছক পূরণের সময়সীম পরবর্তীতে জানানো হবে।



