ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে মাদক সেবন, ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে মাদকসেবনরত অবস্থায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ। সাবেক ওই ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান (৩৫)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

মেহেদী হাসান ঢাবি শাখা ছাত্রলীগের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানিয়েছে, সলিমুল্লাহ মুসলিম হলে এই ছাত্রলীগ নেতা নিয়মিত মাদকসেবন করতো- এমন অভিযোগ ছিল।

CSB Ad

তাকে পূর্বে একাধিকবার সতর্ক করে দেয়ার পরও সতর্ক না হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। ফলে গতরাতে হল প্রশাসনের ফোন পেয়ে পুলিশসহ হলে গেলে তাকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। তখন তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

Share This:
You might also like