কিরগিজস্তানে আন্তর্জাতিক মানের এমবিবিএস পড়ার সুযোগ

নুর আহাম্মদ সাইম:

আন্তর্জাতিক মানের MBBS পড়ার সুযোগ এখন কিরগিজস্তান

কিরগিজস্তান প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র। প্রায় ২ লক্ষ বর্গকিলোমিটারের দেশটির জনসংখ্যার প্রায় ৬০ লাখ। মোট জনসংখ্যার ৮৩% মুসলমান। বিশকেক শহর দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন ঐতিহ্যের জন্য ‘সুইজারল্যান্ড অফ এশিয়া’ নামে পরিচিত।

CSB Ad

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশুনা আন্তর্জাতিক মানের এবং খরচ তুলনামূলক কম। বর্তমানে দেশটি বাংলাদেশ সহ এশিয়ার শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে মেডিকেলে পড়াশোনার জন্য এক বিশাল সুযোগ করে দিয়েছে। এশিয়া ইউরোপের কয়েক হাজার শিক্ষার্থী বর্তমানে দেশটিতে পড়াশুনা করছে। এখানে কিছু নামকরা মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো বাংলাদেশের মেডিকেল কাউন্সিল (BMDC) দ্বারা স্বীকৃত, তাই পড়াশুনা শেষ করে সরাসরি দেশে এসে ইন্টার্ণী করা যায়। মুসলিম দেশ হওয়ায় থাকা খাওয়ার জন্য ভালো সুবিধা পাওয়া যায়।

গত কয়েক বছর ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে কিরগিজস্তানে মেডিকেলে পড়াশুনা জনপ্রিয় হয়ে উঠেছে। এর প্রধান কারন হলো কিরগিজস্তানে পড়াশুনা ও থাকা-খাওয়ার খরচ অনেক কম এবং বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানসম্পন্ন ও WHO অনুমোদিত। Avicenna International Medical University, International Medical University (IMU) এবং International University of Kyrgyzstan (IUK) এ বর্তমানে ২০০+ বাংলাদেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। Avicenna International Medical University তে বাংলাদেশি শিক্ষক রয়েছে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ আলাদা হোষ্টেল সুবিধা আছে।

বিদেশে উচ্চশিক্ষা এবং ভিসা প্রসেস সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

Ph: 01712672600, Whatsapp: 01911110597

কেন MBBS পড়তে কিরগিজস্তান যাবেন?
১। ভর্তির সময় কোন ডোনেশন দিতে হয়না।
২। ইউরোপিয়ান কারিকুলামে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশুনার সুবিধা।
৩। কোনও ভর্তি পরীক্ষা, IELTS বা Bank Sponsor এর প্রয়োজন নেই।
৪। বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের তুলনায় টিউশন ফি অনেক কম।
৫। বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানসম্পন্ন এবং WHO অনুমোদিত।
৬। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক স্বীকৃত।
৭। ৩য় বর্ষ থেকে BMDC লাইসেন্স এক্সাম কোচিং করানো হয় যা একমাত্র কিরগিজ রিপাবলিকেই প্রথম, এই সুযোগ অন্য কোন দেশে নেই।
৮। কিরগিজস্তানে ৫ বছরে এমবিবিএস শেষ করে ইউরোপে ইন্টার্নী করার সুযোগ রয়েছে, বাংলাদেশের সরকারি মেডিকেলেও ইন্টার্নী করা যাবে।
৯। মুসলিম দেশ হওয়ায় সকল ধরনের হালাল খাবার পাওয়া যায়। থাকা-খাওয়ার খরচ অনেক কম।
১০। ছেলে-মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা হোষ্টেল। ৩ বেলা দেশি খাবারের ব্যবস্থা।

কিরগিজস্তানের নামকরা মেডিকেল বিশ্ববিদ্যালয় সমূহঃ
1. Avicenna International Medical University
2. International Medical University (IMU)
3. International University of Kyrgyzstan (IUK)
4. Kyrgyz State Medical Academy (KSMA)
5. International School of Medicine (ISM)
6. Al Tamimi Bachelor Clinical University

খরচ সমূহঃ
টিউশন ফি প্রতি সেমিস্টারে ১৩০০-২০০০ ডলার এর মধ্যে।
থাকা খাওয়ার খরচ প্রতি মাসে ১২০-১৫০ ডলার এর মত।

আবেদনের যোগ্যতাঃ
কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থী মেডিকেলে ভর্তির জন্য যেসব যোগ্যতা প্রয়োজন হয়ঃ
১। SSC ও HSC তে অবশ্যই সাইন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে।
২। HSC তে ৬০% এর উপর নম্বর থাকলে কিরগিজস্তানের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যায়।
৩। IELTS এর প্রয়োজন নেই।

প্রয়োজনিয় কাগজপত্রঃ
১। পাসপোর্ট
২। সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
৩। সকল একাডেমিক সার্টিফিকেট
৪। ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)

আবেদনের সময়ঃ
প্রতি বছর ২ সেমিস্টারে আবেদন করা যায়। ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে নতুন সেমিস্টার শুরু হয়। বর্তমানে ফেব্রুয়ারি সেমিস্টারে ভর্তির জন্য আবেদন গ্রহন করা হচ্ছে।

আবেদন পদ্ধতি
সাধারনত আবেদনের ৩-৪ দিনের ভিতর অফার লেটার পাওয়া যায় ভর্তির সকল যোগ্যতা ঠিক থাকলে। তারপর ৮-১০ দিনের ভিতর ইনভাইটেশন লেটার এসে পড়ে। কিরগিজস্তানে ভিসা নিয়ে চিন্তার কোন কারন নেই। ইউনিভার্সিটি থেকে কনফার্ম ভিসা দেওয়া হয় ইনভাইটেশন লেটার পাওয়ার ১০ দিনের ভিতর। ভিসা পাওয়ার পর বিমানের টিকিট বুক করে কিরগিজস্তান এসে পড়তে হবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন ও ভর্তি প্রক্রিয়া সহজ করার জন্য কিরগিজস্তানের কিছু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি প্রতিনিধি নিয়োগ করা আছে। শিক্ষার্থীরা সরাসরি তাদের মাধ্যমে আবেদন করে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

বিদেশে উচ্চশিক্ষা এবং ভিসা প্রসেস সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

Ph: 01712672600, Whatsapp: 01911110597

ই-মেইল: visahelpline2000@gmail.com Dhanmondi, Dhaka

Share This:
You might also like