প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কায়কাউসের চাকরির মেয়াদ দুই বছর বাড়ল

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের চাকরির মেয়াদ চুক্তিতে আরও দুই বছর বাড়ানো হয়েছে।

আগামী ৩১ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার অবসরোত্তর ছুটি (পিআরএল)  ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে দুই বছরের জন্য তাকে আবারও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

CSB Ad

এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, আগামী ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।

২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

Share This:
You might also like