মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ
Bangla Times Desk:
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ৫১টি মেডিকেল সেন্টারের নতুন তালিকা প্রকাশ করেছে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লুসিএমএস)। এর আগে মালয়েশিয়াগামীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশে মাত্র ১৭টি মেডিকেল সেন্টারের তালিকা দেয়া হয়েছিল।
শুক্রবার (৬ নভেম্বর) এফডব্লুসিএমএস এই ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে।
জানা গেছে, এর আগের ১৭টি মেডিকেল সেন্টারের সীমিত পরিসরের কারণে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নানা ধরনের জটিলতা ও দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছিল। নতুন করে ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করায় মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জানায়, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করানো যাবে না।
তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী স্টার নিউজকে বলেছিলেন, নতুন তালিকা প্রকাশ হওয়ার পর মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।








