ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী ‘আটক’, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রাজধানী কারাকাসে আক্রমণ শুরু করে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

অপর এক খবরে বলা হয়, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চরম গুরুতর সামরিক আগ্রাসনের’ অভিযোগ এনে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে কারাকাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় আকাশে যুদ্ধবিমানের মতো উড়োজাহাজের শব্দও শোনা গেছে।

মাদুরোর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের পরিচালিত এই চরম গুরুতর সামরিক আগ্রাসন আমরা প্রত্যাখ্যান করছি, নিন্দা জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর প্রতিবাদ জানাচ্ছি।”

প্রেসিডেন্ট মাদুরো এই হামলাকে ‘সাম্রাজ্যবাদী আক্রমণ’ আখ্যা দিয়ে দেশের সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। তিনি জানান, জাতীয় সার্বভৌমত্ব ও জনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক জনগণ, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে মোতায়েন রয়েছে। এটিকে তিনি জনগণ–সেনা–পুলিশের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন।

Share This:
You might also like