দৈনিক ৬ ঘন্টার কাজে বেতন ৫ লাখ টাকা, তবুও মিলছে না শ্রমিক
বাংলা টাইমস ডেস্ক:
অস্ট্রেলিয়ায় লেবু চাষীদের জন্য আকর্ষণীয় বেতন থাকা সত্ত্বেও শ্রমিক সংকট দেখা দিয়েছে। দিনে মাত্র ৬ ঘণ্টা কাজের জন্য, সকাল ১০:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত, প্রতি মাসে ৪,৪০০ ইউরো বেতন দেওয়া হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা। তবু পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে না, ফলে পাকা লেবু অনেক ক্ষেত্রেই মাটিতে পড়ে নষ্ট হচ্ছে।
সংসদ সদস্য অ্যানি ওয়েবস্টার জানিয়েছেন, লেবুর ফার্মে প্রচুর পাকা লেবু থাকলেও বাজারে পাঠানোর জন্য পর্যাপ্ত শ্রমিক নেই। তিনি বলেন, প্রতিদিন লেবু তোলার কাজে একজন কর্মী ২২৫ ইউরো আয় করতে পারবেন। তার আরও উল্লেখ, দেশে বাইরের প্রায় ২১ হাজার শ্রমিক থাকলেও করোনার কারণে তারা অন্য কাজে ব্যস্ত এবং দেশের বাইরে আসতে পারছেন না।
কর্মী সংকটের কারণে লেবু উৎপাদনের বড় অংশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংসদ সদস্যের মতে, এই পরিস্থিতি অস্ট্রেলিয়ার লেবু চাষীদের জন্য প্রথমবারের মতো এমন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।






