ফ্যাডক্যাব নির্বাচন ২৬ জুলাই, দুই প্যানেলের জমজমাট লড়াই
মোহাম্মদ জহির:
ঢাকা, ২৫ জুলাই ২০২৫:
দেশের উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন Foreign Admission and Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB)–এর ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার, ২৬ জুলাই। ফ্যাডক্যাব বাণিজ্য মন্ত্রনালয়ের অনুমোদন প্রাপ্ত এবং FBCCI এর অন্তর্ভুক্ত A- রেটেড বাণিজ্যিক সংগঠন।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায়, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৯৭ জন, যারা দেশের বিভিন্ন শিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠানের সদস্য প্রতিনিধি।
দুই পূর্ণাঙ্গ প্যানেলের শক্ত লড়াই
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। আব্দুল কাদির খান বাবুরা নেতৃত্বাধীন প্যানেলে রয়েছেন ২৫ জন প্রার্থী, অন্যদিকে জুলফিকার আলী জুয়েলের নেতৃত্বাধীন প্যানেলে রয়েছেন ২৪:জন প্রার্থী।
উভয় প্যানেলের প্রার্থীরা সংগঠনের নেতৃত্ব পেতে ভোটারদের মন জয় করতে নিরলস প্রচার চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, সেনজেন এডু লিমিটেড-এর সিইও মনিরুল হক আলাদাভাবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
FACD-CAB Democratic Unity Council
সভাপতি পদে প্রার্থী: আব্দুল কাদির খান বাবু (Friends Students Consultancy)
সাধারণ সম্পাদক পদে: মো. মেহেদী হাসান (Visa Expert)
এই প্যানেল সংগঠনের ডিজিটাল রূপান্তর, ব্যবসায়িক নীতি নির্ধারণে স্বচ্ছতা, সদস্যদের সক্ষমতা উন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে।
Md. Julfikar Ali Jewel Panel
সভাপতি পদে প্রার্থী: জুলফিকার আলী জুয়েল (CSB Education)
সাধারণ সম্পাদক পদ: শুন্য
এই প্যানেল অভিজ্ঞ নেতৃত্ব, সদস্যদের সুরক্ষা, নীতিনৈতিকতা ও সরকারি যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে FACD-CAB–কে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করার অঙ্গীকার করেছে।








