সৌদি আরবে ১১৭ বাংলাদেশী হাজীর মৃত্যু

অনলাইন ডেস্ক:.

চলতি বছর সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ১১৭–এ পৌঁছেছে। তাঁদের মধ্যে ৯১ জন পুরুষ এবং নারী ২৬ জন।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় মক্কায় ৯৫ জন, মদিনায় ৮, মিনায় ৯, আরাফাতে ২, জেদ্দায় ২ এবং মুজদালিফায় ১ জন হজযাত্রী মারা গেছেন।

CSB Ad

আজ বৃহস্পতিবার পর্যন্ত ২৬০টি ফ্লাইটে ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। হজযাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২৩টি, সৌদি এয়ারলাইনস ৯৭ এবং ফ্লাইনাস ৪০টি ফ্লাইট| পরিচালনা করছে।

Share This:
You might also like