দেশবাসীকে এফইএস এডুকেশন গ্রুপের এমডি মামুন রানা’র শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এফ ই এস এডুকেশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: মামুন রানা।
ফরেন এডুকেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল স্কলারশিপ পয়েন্ট, ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ একাডেমি বাংলাদেশ, ট্রাভেল পার্ক-এর তরুণ উদ্যোক্তা এবং ৯৮ এসএসসি ব্যাচভিত্তিক গ্রুপ “রাইজিং ৯৮”- এর এডমিন, এগ্রো রিলেটেড গ্রুপ ‘ এগ্রো প্রজেক্ট – হান্ড্রেড পিপলস, হান্ড্রেড আইডিয়া ‘, এডুকেশন কনসাল্টেন্সি বিজনেস ক্লাব গ্রুপের এডমিনসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত এ উদ্যোক্তা বলেন, পবিত্র ঈদুল আযহায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যারা কোরবানি করেছেন,আল্লাহ তাদের কোরবানিকে কবুল করুন আর যারা কোরবানি করতে পারে নাই ভবিষ্যতে যেনো করতে পারে সেটাই কাম্য। এই উছিলায় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের রহমত দান করুন, পবিত্র হজ পালন করা সকল হাজিদের হজ কবুল করুন। আধার কেটে প্রভাতের আলোয় আলোকিত হবে বাংলাদেশ এই কামনা করেন৷



