তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে নিয়ে এবার মুখ খুললেন ওমর সানী
অনলাইন ডেস্ক:
বিভিন্ন বিষয়ে একের পর কুরুচিপূর্ণ মন্তব্য করায় বেশ কিছুদিন ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে তুমুল সমালোচনা চলছে। সর্বশেষ চলচ্চিত্র অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে আলাপচারিতার ফোনালাপ ফাঁস নিয়ে বিপাকে পড়েছেন ড. মুরাদ।
মাহিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। বাদ যাননি জনপ্রিয় অভিনেতা ওমর সানীও।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে… ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয়। আর মাহি, ওই মুহূর্তে কী বা করার থাকে কী বা বলার থাকে বলুন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আমি একজন শিল্পী।’
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আপত্তিকর ভাষায় বিভিন্ন প্রস্তাব দিচ্ছিলেন প্রতিমন্ত্রী মুরাদ। মাহিকে তুলে এনে ধর্ষণের হুমকিও দিয়েছেন তিনি!




