৬ মাসের সাজার ভয়ে তিনি পালিয়ে ছিলেন ১২ বছর

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জে মাদক মামলার এক আসামি ৬ মাসের সাজার ভয়ে ১২ বছর পালিয়ে থাকার পর পুলিশের হাতে ধরা পড়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি  (তদন্ত) তন্ময় মণ্ডল জানান, শনিবার দুপুরে নড়াইল জেলার কালিয়া থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মেরাজ মোল্লাকে (৩৭) গ্রেপ্তার করেন তারা। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

CSB Ad

আটক মেরাজ মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার চর-গওহরডাঙ্গা গ্রামের হিরু মোল্লার ছেলে।

ওসি বলেন, “গ্রেপ্তার মেরাজ মোল্লাকে ২০০৯ সালে মাদক আইনে ৬ মাসের সাজা দেয় আদালত। তারপর থেকে সেই সাজার ভয়ে ১২ বছর ধরে পালিয়ে ছিল সে।

“পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় নম্বর ট্রেস করে নড়াইলের কালিয়া থেকে মেরাজকে গ্রেপ্তার করা হয়।”

Share This:
You might also like