হামাস যুদ্ধবিরতি মানছে, ইসরায়েল লঙ্ঘন করছে: এরদোয়ান On অক্টো ২৪, ২০২৫ অনলাইন ডেস্ক: হামাস গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে কিন্ত ইসরায়েল অব্যাহতভাবে চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুক্রবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় কয়েকটি দেশের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।আলোচনা এখনো চলছে, বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। কুয়েত, কাতার ও ওমান সফর শেষে শুক্রবার সাংবাদিকদের এরদোয়ান বলেন, এটা বহুস্তর বিশিষ্ট একটি ইস্যু, ফলে ব্যাপক আলোচনা এখনো চলছে। গাজায় আমরা সবধরনের সহায়তা দিতে প্রস্তুত। আমাদের প্রস্তুতি অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে উপত্যকায় স্থিতিশীলতা ও ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য তুরস্ক আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে। তিনি বলেন, হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, তারা স্পষ্টভাবেই বলেছে, যুদ্ধবিরতি মেনে চলার জন্য তারা আন্তরিক। কিন্তু ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আরও প্রচেষ্টা চালাতে হবে। এরদোয়ান বলেন, ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। দেশটির ওপর নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি স্থগিত করার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে সাহায্য করতে পারে। গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা ও উপত্যকাটির পুনর্নির্মাণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এরদেয়ান। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, গাজা আবার জেগে উঠবে। মিশরে আমাদের সাহায্য পাঠানো বন্ধ করিনি। আমরা তা অব্যাহত রাখব। ‘ইসরায়েলের অমানবিক অবরোধের কারণে আমাদের গাজার ভাই-বোনদের সবকিছুর প্রয়োজন। এখন শুধু কথার নয়, পদক্ষেপ নেয়ার সময়’, বলেন তুর্কি প্রেসিডেন্ট। Share This: Related posts: হামাস-ইসরায়েল শান্তিচুক্তি, গাজাবাসীর আনন্দ-উৎসব উদযাপন ইসরাইল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছালেন শহিদুল গাজায় হামলার পর থেকে ইসরাইলিদের দেশ ছাড়ার হিড়িক গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল ইসরায়েলগাজাহামাস