হাঙ্গেরিতে স্কলারশিপ, পড়াশোনা ইংরেজিতে হলে আইইএলটিএস বা টোয়েফলের প্রয়োজন নেই
অনলাইন ডেস্ক:
হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ২০২৬ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ অর্থায়নে ডক্টরালের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আংশিক টিউশন ফি স্কলারশিপ প্রদান করবে।




