স্পেনে আবেদন করলেই কাজের অনুমতি!
অনলাইন ডেস্ক:
স্পেনে খুশির জোয়ার: আবেদন করলেই কাজের অনুমতি! স্বপ্নের দেশে বৈধ হওয়ার মহোৎসব শুরু!
ইতালি ও ইউরোপের অন্যান্য দেশ যখন অভিবাসন নিয়ে কড়াকড়ি করছে, তখন স্পেন সরকার প্রবাসীদের জন্য নিয়ে এলো এক ঐতিহাসিক ও শ্রেষ্ঠ উপহার।
স্পেনে বসবাসরত অনিয়মিত প্রবাসীদের জন্য ৫ লক্ষ গণ-বৈধকরণ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে এমন এক চমৎকার নিয়ম, যা প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুখে হাসি ফুটিয়েছে।:
আবেদন করলেই মিলবে কাজের অনুমতি
নতুন রাজকীয় ডিক্রি (Real Decreto) অনুযায়ী, এখন আর সোজর্নো কার্ড বা ফিজিক্যাল প্লাস্টিক কার্ডের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। আপনি যখনই আপনার বৈধকরণের আবেদনটি সিস্টেমে জমা দেবেন, তখনই অনলাইনে যে প্রাপ্তি স্বীকারপত্র বা রেসগুয়ার্দো (Resguardo) পাবেন, সেটি দিয়েই আপনি পুরো স্পেনের যেকোনো প্রান্তে বৈধভাবে কাজ শুরু করতে পারবেন। এটি প্রবাসীদের জন্য এক বিশাল বিজয়, কারণ এখন আর কাজের জন্য কার্ড হাতে পাওয়া পর্যন্ত বেকার বসে থাকতে হবে না।
যেকোনো সেক্টরে কাজের পূর্ণ স্বাধীনতা
আগে কেবল নির্দিষ্ট মালিকের অধীনে কাজ করার বাধ্যবাধকতা থাকলেও, এবারের বিশেষ নিয়মে প্রবাসীরা তাদের দক্ষতা অনুযায়ী যেকোনো সেক্টরে কাজ করার পূর্ণ স্বাধীনতা পাবেন। হোক তা কৃষি, নির্মাণ, রেস্তোরাঁ বা ডেলিভারি সেক্টর—আপনার হাতে আবেদনের রিসিট থাকা মানেই আপনি স্পেনের একজন বৈধ কর্মী হিসেবে স্বীকৃত।
৩ বছরের রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট
এই ৫ লক্ষ গণ-বৈধকরণ প্রক্রিয়ায় যারা সফলভাবে আবেদন করবেন, তারা সরাসরি ৩ বছরের জন্য রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট পাবেন। এই দীর্ঘমেয়াদী পারমিট প্রবাসীদের জীবনকে স্থিতিশীল করবে এবং পরবর্তীতে স্পেনের স্থায়ী নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়ার পথ অনেক সহজ করে দেবে।
শোষণের দিন শেষ
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে মালিকদের হাতে প্রবাসীদের জিম্মি হওয়ার দিন শেষ হলো। এখন থেকে কোনো মালিক আর কার্ড নেই বলে বেতন কম দেওয়ার সুযোগ পাবে না। রিসিট থাকলেই আপনি সরকারি সব সুযোগ-সুবিধা এবং ন্যায্য মজুরি দাবি করতে পারবেন।
আপনারা যারা স্পেনে ১ জানুয়ারি ২০২৬-এর আগে থেকে আছেন, তারা দেরি না করে ৩০ জুন ২০২৬-এর মধ্যেই আপনার আবেদন সম্পন্ন করুন। মনে রাখবেন, কেবল আবেদনের রিসিট হাতে পেলেই আপনার কাজের বৈধতা শুরু হয়ে যাবে। তাই কাগজপত্র ঠিক করতে আজই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন







