সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন কাবা ঘরের গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মোক্তার আলম

অনলাইন ডেস্ক:

সম্প্রতি সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন কাবা ঘরের গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মোক্তার আলম শুকদার।

সৌদি সরকার নতুন নীতি অনুযায়ী, দক্ষ লোকজনদের দেশটির নাগরিকত্ব দেওয়ার বিধান শুরু করেছে – আর এতে করে প্রথম একজন বাংলাদেশী হিসেবে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন মোক্তার আলম।

১৯৬২ সালে চট্টগ্রামে জন্ম নেন মোক্তার আলম। তিনি চার বছর বয়সেই বাবা-মায়ের সাথে সৌদি আরব চলে যান। সেখানেই তিনি কোরআনে হাফেজ হন এবং ক্যালিগ্রাফি শিখেন। চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় তিনি ক্যালিগ্রাফি শিক্ষক হিসেবেও কাজ শুরু করেন।

গত ২০ বছরের বেশি সময় ধরে তিনি কাবা ঘরের গিলাফ-সহ হারেম শরিফে বিভিন্ন ক্যালিগ্রাফি করেছেন।

বিবিসি বাংলা একটি ভিডিও প্রতিবেদনে সেই গল্পই উঠে এসেছে।

Share This:
You might also like