সবার শেষে সুপার এইটে পাকিস্তান

Bangla Times Desk:

নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে পাকিস্তান। অষ্টম দল হিসেবে শেষ আটে জায়গা পেতে হলে সালমান আলি আগাদের সামনে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না।

নামিবিয়ার বিপক্ষে জয় পেতে অবশ্য অসুবিধা হয়নি। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করে পাকিস্তান। ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহিবজাদা ফারহান। জবাবে ১৭.৩ ওভারে ৯৭ রানে শেষ হয়ে যায় নামিবিয়ার ইনিংস। পাকিস্তানের হয়ে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন উসমান তারিক। ৩ উইকেট নিয়েছেন শাদাব খান।

 

 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। দলের ওপেনার সাহিবজাদা ফারহান হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ৫৮ বলে ১০০ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন ফারহান। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনিং জুটিতে শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ব্যাটে ভর করে ভালো শুরু পায় পাকিস্তান। যদিও সাইম বেশিক্ষণ টেকেননি। দলের ৪০ রানের মাথায় ১২ বলে ১৪ রান করে বিদায় নেন সাইম।

পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তোলে পাকিস্তান। তিনে নামেন অধিনায়ক সালমান আলি আগা। টিকে থাকা ওপেনার ফারহানের সঙ্গে ক্রিজে জমে যান সালমান। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে পাকিস্তানের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। চালিয়েছেন আগ্রাসী ব্যাটিং।

সালমান ২৩ বলে ৩৮ রান করে দলের ১০৭ রানের মাথায় থামেন। চারে নেমে সুবিধা করতে পারেননি খাজা নাফে। ৫ বলে ৫ রান করেছেন তিনি। এরপর ফারহানের সঙ্গে জুটি বাঁধেন শাদাব খান। ফারহান ফিফটি তুলে নেন। ফিফটির পরও ছুটে চলেছেন শাহিবজাদা ফারহান। শেষদিকে সেঞ্চুরির অনেক কাছে চলে যান ফারহান। শেষ ওভারে ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।

আরেক প্রান্তে তাণ্ডব চালিয়েছেন শাদাব খানও। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ২২ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন শাদাব খান। ৫৮ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন ফারহান। নামিবিয়ার হয়ে ২ উইকেট নেন জ্যাক ব্রাসেল। ১ উইকেট তুলেছেন জেরার্ড ইরাসমাস

Share This:
You might also like