শাবনূরের চোখ এতো সুন্দর, বেশিক্ষণ তাকানো যায় না: কনকচাঁপা

অনলাইন ডেস্ক:

বাংলা সিনেমার সফলতম নায়িকাদের একজন শাবনূর। ব্যাপক পরিসরে তার মতো জনপ্রিয়তা খুব কম নায়িকা অর্জন করতে সক্ষম হয়েছেন। শাবনূরের লম্বা ক্যারিয়ারে যতগুলো সিনেমার গান জনপ্রিয় হয়েছে, তার সিংহভাগই গেয়েছেন কনকচাঁপা। শাবনূরের ঠোঁটে কনকচাঁপার গানই যেন বেশি পূর্ণতা পায়। এ কারণে একে-অপরের ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ।

সম্প্রতি শাবনূরের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন কনকচাঁপা। সঙ্গে তিনি দীর্ঘ একটি স্ট্যাটাস লিখেছেন। সেখানে শাবনূরের সঙ্গে তার কিছু স্মৃতি উল্লেখ করেছেন।

কনকচাঁপা লিখেছেন, “দু’জনকে বলা যায় দুই দেহ এক উপস্থাপন। আমি শাবনূরের অথবা শাবনূর আমার। প্লেব্যাকের পুরোটা উজ্জ্বল সময় আমি প্রধানত শাবনূরের জন্য গেয়েছি। আমি গাইলে নাকি ডিরেক্টরদের মনে হতো তিনি গেয়েছেন। তাই তার সিনেমার গানে কনকচাঁপার কণ্ঠ আবশ্যম্ভাবী। অনেকেই এই ঠোঁট মিলে যাওয়া বা আবেগ মিলে যাওয়া অথবা বলা যায় একাত্ম হয়ে যাওয়ার কৃতিত্ব আমাকে দিতে চান। আমি তা সবিনয়ে প্রত্যাখ্যান করি। কারণ আরও নায়িকার ঠোঁটে আমি গেয়েছি। কিন্তু এমন একাত্ম হওয়া যায়নি হয়তো। সেক্ষেত্রে আমি শাবনূরের অত্যাশ্চর্য অভিনয়কেই বেশি মূল্যায়ন করি। তিনি অনেক উঁচুদরের অভিনয়শিল্পী। এসব কথা বা ব্যখ্যা অথবা বাস্তব ঘটনা যারা সিনেমা দেখতেন, বা ভক্ত ছিলেন তারা সবাই হয়তো জানেন।”

Share This:
You might also like