রাশিয়ায় এক উজবেককে চুমু খাওয়ার অভিযোগ বাংলাদেশীর বিরুদ্ধে, সংঘর্ষে আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের একটি পোল্ট্রি ফার্মে এক বাংলাদেশি যুবকের সঙ্গে এক উজবেক যুবকের ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম 47news-এর বরাতে রাশিয়া টুডে (আরটি) জানিয়েছে, বাংলাদেশি ওই ব্যক্তি উজবেক যুবককে চুমু দিলে বিষয়টি দেখে ফেলেন উজবেক যুবকের বাবা। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। এতে প্রায় ৬০ জন জড়িয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। সংঘর্ষে জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Share This:
You might also like