যে ৫টি সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করছে সারাবিশ্বের সিনেমাপ্রেমীরা
Bangla News:
সিনেমা হলে গিয়ে যার সিনেমা দেখার অভ্যাস সে আজ বাড়িতে বসে নিস্পলক চোখে আকাশের দিকে তাকিয়ে ভাবে কবে শেষ হবে এই গজব।
অন্যদিকে বড় কোন সিনেমা পর্যন্ত মুক্তি পাচ্ছে না করোনার কারণে। ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে বড় বড় মুভিগুলোর মুক্তি পাওয়ার তারিখ।
সব মিলিয়ে ডিরেক্টর থেকে শুরু করে অ্যাক্টর অ্যাক্ট্রেস এমনকি দর্শক এবং সিনেমা হল পুঁজি করে যারা পেট চালায় তাদেরও মাথায় হাত।
এই করোনার কারণে আজকে যত রকমের বড় বড় হাইপ তোলা মুভিগুলো রিলিজ পেতে দেরি হচ্ছে। আজকের আর্টিকেলটিতে এমন কিছু মুভি নিয়ে আলোচনা করা হবে যেগুলোর মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে সারা বিশ্ব।
1. দ্য কিংস ম্যান – The Kings Man (2021)
জীবনে একবার হলেও স্পাই হওয়ার সাধ জেগেছে স্পাই থ্রিলার প্রেমিক দর্শকদের। আর এই সিনেমাটিতে আপনারা এমনই এক স্পাই থ্রিলার এর স্বাদ পাবেন যেটা কিনা ফ্যান্টাসির জন্য এক অভূতপূর্ব সাড়া প্রদান করবে।
এই সিনেমায় যেসব স্পাইদের দেখা যাবে তাদের মত স্পাই আর অন্য কোন সিনেমায় দেখা যায়নি। 2015 এবং 2017 সালে দ্য কিংস ম্যান সিরিজের দুটো সিনেমা এত বেশি সফলতা অর্জন করে যে সেটাকে আকাশচুম্বী সাফল্য বললেও ভুল হবে না।
আর এ কারণেই এই সিরিজের তৃতীয় সিনেমা নিয়ে দর্শকদের রয়েছে তুমুল আগ্রহ। মূলত কিংসম্যান এর এই তৃতীয় সিনেমাটিতে দেখানো হতে যাচ্ছে যে কি করে এই কিংসম্যান এর উৎপত্তি হয়েছে। যার কারণে মানুষের সবথেকে বেশি আগ্রহ।
এই সিনেমার মাধ্যমে দর্শকরা চলে যাবে সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় কালে এবং একই সাথে সকলেই জানতে পারবে যে সে সময় কতটা অসহায় অবস্থায় চলে গিয়েছিল সারাবিশ্ব।
জানতে পারবে যুদ্ধের প্রয়োজনে কেন তাদের প্রয়োজন হয়েছিল একটি সিক্রেট এজেন্সির।
2. নো টাইম টু ডাই – No Time To Die (2021)
জেমস বন্ড হিসেবে ড্যানিয়েলের লাস্ট সিনেমা হল নো টাইম টু ডাই। আর এই বিষয়টাই দর্শকদের এক্সাইটেড হওয়ার কারণ।
আর এদিকে দর্শকদের উত্তেজনার সুযোগ নিয়ে নির্মাতারা আরো বেশি করে দর্শকদের উত্তেজনার পারদ দিন দিন বাড়িয়ে তুলছে। এখানে দেখা যাবে এমন এক শত্রুকে যেটা কিনা ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর।
পরিচালকের মতে এরকম শত্রুর সাথে আগে কখনো জেমস বন্ড মুখোমুখি হননি। নিশ্চয়ই বুঝতে পারছেন এই হাইপার ট্রেইন্ড শত্রুর সাথে জেমস বন্ড যখন মুখোমুখি হবেন তখন কোথায় গিয়ে দাঁড়াবে বিষয়টা?
এটা বলা বাকি রাখে না যে তাদের মুখোমুখি হওয়ার দৃশ্যটা খুবই অসাধারণ হবে এবং এই জিনিসের জন্যই সমগ্র পৃথিবী হয়ে তাকিয়ে আছে।
3. কেজিএফ চ্যাপটার টু – KGF Chapter 2 (2021)
বাহুবালির পর সবথেকে বেশি দর্শক যে সিনেমার অপেক্ষা করেছিল সেটি ছিল কেজিএফ। কেজিএফ সিনেমাটি রিলিজ পাওয়ার সময় কেউ ভাবতে পারে নি যে এরকম একটি সিনেমা সম্পূর্ণ একটি ইতিহাস পর্যন্ত গড়তে যাচ্ছে।
এই সিনেমাটি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন করে চিনাতে সক্ষম হয়েছিল। এই সিরিজের প্রথম সিনেমা মুক্তি পাওয়ার পর থেকে দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শক।
সকলের প্রশ্ন একটাই যে, কেজিএফ চ্যাপটার টু তে রকি ভাইয়ের শত্রু তার মুখোমুখি হলে শেষটা কি হতে যাচ্ছে।
4. জন উইক ৪ – John wick 4 (2022)
একজন অ্যাসিস্ট্যান্ট যে কিনা তার পেশা ছেড়ে সম্পূর্ণ শান্তি জীবন কাটাতে চায়। আর এখানে তাকেই আবার কাহিনীর কারণে টেনে আনা হয় সেই অস্ত্র আর রক্তপাতের মাঝে।
যদিও তাকে কাহিনীর মাঝে টেনে আনার সময় কেউ জানত না যে অস্ত্র চালাতে একমাত্র সেই সব থেকে বেশি পারদর্শী।
জন উইক এর প্রত্যেকটি সিনেমার জন্য জণ উইক ভক্ত সকল দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তার সকল সিনেমাই তারা সাদরে গ্রহণ করেছে।
জন উইক ফোর এর জন্য দর্শকদের আগ্রহ দেখার মত। সত্যি বলতে কোন অ্যাকশন সিনেমার জন্য এই জিনিসগুলো রেয়ার।
জন উইক ৪ এ আমরা তার সারভাইভাল কিংবা ফাইট ব্যাক দেখতে পাবো। কিংবা কে জানে হয়তো জন উইক 4 এ এর থেকেও চমকপ্রদ’ কোন কিছু থাকতে চলেছে।
5. দ্য ম্যাট্রিক্স ৪ – The Matrix 4 (2021)
এখন পর্যন্ত বলা যায় যে অনেকের ইংলিশ সিনেমার হাতেখড়ি দ্য ম্যাট্রিক্স নিয়ে। এই ম্যাট্রিক্সের যে পরিমাণ স্টাইলিশ একশন থাকে তা চোখে লাগার মতই।ম্যাট্রিক্সের যে পরিমাণ একশন তা চোখে লেগে যায় সকল দর্শকের। তার থেকেও বেশি দর্শক ম্যাট্রিক্স ট্রিলোজির দারুন কাহিনীটাকে উপভোগ করতে শুরু করে।




