যুক্তরাষ্ট্রের নন-ইমিগ্রেন্ট ভিসার আবেদনে বড় ধরনের পরিবর্তন
২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর
অনলাইন ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে ভিসা রিনিউ করার ক্ষেত্রে শুধুমাত্র B1/B2 ছাড়া সকল শ্রেনীর ননইমিগ্রান্ট ভিসার জন্য ব্যক্তিগত ইন্টারভিউ বাধ্যতামূলক করেছে স্টেট ডিপার্টমেন্ট।
যাদের B1/B2 ভিসা আছে বা ছিল এবং ভিসা ইস্যুর সময় যাদের বয়স ১৮ বছর বা তার বেশী ছিল তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার ১২ মাসের মধ্যে ড্রপবক্সের মাধ্যমে ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। যা আগে ৪৮ মাস করা হয়েছিলো।
১২ মাসের মধ্যে ড্রপবক্স ব্যবহার না করলে স্বাভাবিক নিয়মে ইন্টারভিউ সিডিউল নিয়ে ইন্টারভিউ দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার ভিসা পাওয়ার সময় বয়স ১৮ বছরের কম ছিল এবং ৭৯ বছরের ঊর্ধ্বে প্রবীণ তাদের পরবর্তি রিনিউ-এর ক্ষেত্রে এখন থেকে ব্যক্তিগত সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে এবং তারা ড্রপবক্স সুবিধা পাবেন না।
এর আগে ১৪ বছরের নিচের শিশু, ৭৯ বছরের ঊর্ধ্বে প্রবীণ আবেদনকারী ভিসা রিনিউয়ের সময় সাক্ষাৎকার থেকে অব্যাহতি পেতেন। কিন্তু নতুন নীতিতে এসব ক্ষেত্রেও সরাসরি সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে। তবে ড্রপবক্স ব্যবহারকারিদের মধ্যেও যে কাউকে প্রয়োজন মনে করলে আমেরিকান এম্বেসিতে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে।








