মেসিকে বেতন দিতে পারছেনা বার্সেলোনা!

স্পোর্টস ডেস্ক:

ঋণের বোঝায় পিষ্ট বার্সেলোনা। করোনাকালে স্টেডিয়ামে দর্শকপ্রবেশ নিষিদ্ধ থাকায় দেউলিয়া হওয়ার পথে কাতালান ক্লাবটি। মেসি সহ শীর্ষ খেলোয়াড়দের বেতন কম নেয়ার আহবান এরই মধ্যে জানিয়েছে বার্সা। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি রয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। চুক্তির মেয়াদ মেসি বাড়াবেন কি না সেটা নিশ্চিত নয়। এরই মধ্যে বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী টনি ফ্রেইজা জানালেন, মেসিকে বেতন দেয়ার সামর্থ্য হারানোর কাছাকাছি রয়েছে বার্সেলোনা। আর্জেন্টাইন মহাতারকা বেতন না কমালে মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনা দেখছেন না ফ্রেইজা।

৭০০ মিলিয়ন ইউরো ঋণ রয়েছে বার্সেলোনার।

Share This:
You might also like