মদের দোকানে ঢুকে বোতল খুলে মদ খেল বাঁদর, ভিডিও ভাইরাল (ভিডিও)

বাংলা টাইমস ডেস্ক:

আর পাঁচ জন সুরাপ্রেমীর মতো দোকানে ঢুকল সে। নির্দিষ্ট জায়গা থেকে মদের বোতলটি নিল এবং ঢকঢক করে মদ্যপান শুরু করল। সুরাপ্রেমী বাঁদরের এই ভিডিও নেটমাধ্যমে এখন ভাইরাল। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মদের দোকানে ঢুকে নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয় সে। এর পর বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে মদ্যপান শুরু করে। ধীরে ধীরে তার মৌজ করে মদ্যপানের দৃশ্য দেখার মতো! মদের দোকানের মালিক তাকে একটি বিস্কুটও দেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদের বোতলেই মজে থাকে সে।

CSB Ad

এমন ঘটনা দেখে দোকানের বাইরে উপস্থিত অনেকেই ভিডিয়ো করেন। তাঁদেরই এক জন জানান, সম্প্রতি ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়েছিল। বাঁদরটি চেটে খায় তা। তার পর থেকে প্রতি দিনই নাকি সে দোকানের কাছে ঘুরঘুর করত। তাকে কিছুতেই তাড়ানো যেত না। এর পর এই ঘটনা

Share This:
You might also like