ভুয়া ভিসার আন্তর্জাতিক সিন্ডিকেট

অনারারি কনস্যুলারের আড়ালে মাস্টারমাইন্ড এক বাংলাদেশি

অনলাইন ডেস্ক:

ছাড়পত্রও প্রস্তুত করেন। টিকিটও কাটেন। নির্দিষ্ট তারিখে বাকি চারজন বিমানবন্দরে যান। আর নূর মিয়াকে বলা হয় অফিসে যেতে। অফিসে গিয়ে নূর মিয়া দেখেন সবার টিকিট বাতিল করা হয়েছে। নূর মিয়া কালবেলাকে বলেন, উনি প্রথমে আমাদের চলতি বছরের ১৪ জানুয়ারি তারিখ দেয়। ১৩ জানুয়ারি টিকিট ক্যানসেল করে দেয়। আমাকে বাসায় নিয়ে বলে, টিকিট ক্যানসেল হয়েছে। ১০ দিন পরে ফ্লাইট করিয়ে দেবে। এরপর তারিখ দেয় ২৪ জানুয়ারি। তখন বাকি চারজন বলে, ‘আমরা বাড়িতে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। এখন কীভাবে বাড়ি ফিরে যাই? তখন মশিউর সবাইকে ঢাকায় হোটেলে থাকতে বলেন। তিনি এর মধ্যে ফ্লাইট করিয়ে দেবেন বলে জানান। তবে ২৪ জানুয়ারির পরে তারিখ দেন ৬ ফেব্রুয়ারি, এরপর ১৪ ফেব্রুয়ারি। এভাবে তারিখের পরে তারিখ দিলেও আমাদের আর ফ্লাইট করাননি। পরে জানতে পারি, সব ভিসা ছিল ভুয়া।’ এসব কথা বলতে বলতে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন নূর মিয়া। বলেন, ‘গ্রামে আমার একটি দোকান ছিল। ওটা পাওনাদাররা নিয়ে গেছে। আমার সব শেষ। আমি এখন পাওনাদারদের ভয়ে বাড়িতে যেতে পারি না। ঢাকা শহরে পালিয়ে পালিয়ে আছি। তিনি টাকা দেবেন দেবেন বলে হঠাৎ একদিন অফিস বন্ধ করে উধাও হয়ে যান।’ নূর মিয়ার মতো প্রতারিত এমন মানুষের সংখ্যা হাজারেরও ওপরে বলে জানিয়েছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। কালবেলার অনুসন্ধানে এমন শতাধিক ভুক্তভোগীর সন্ধান মিলেছে, যাদের মধ্যে একজন মো. সোহাগ হোসেন। তিনি মশিউরের ফাঁদে পড়ে আরও ৫৬ জনের পাসপোর্ট জোগাড় করে দেন। যারা সবাই এখন প্রতারিত। সব মিলিয়ে সোহাগ হোসেন ১ কোটি ১৮ লাখ টাকা পাবেন মশিউরের কাছে। অন্যের টাকা দিয়ে তিনিও এখন নিঃস্ব। যেতে পারেন না বাড়িতে। অন্যদিকে অফিস বন্ধ করে দিয়ে স্ত্রীসহ পালিয়েছেন ভয়ংকর এই প্রতারক। তার খপ্পরে পড়েন দিদার ভূঁইয়া নামে আরও একজন। মশিউরের কাছে তার পাওনা ১৭ লাখ টাকা। মাইনুদ্দিন নামে আরেক ব্যক্তি পাবেন ২০ লাখ টাকা। এমন অন্তত হাজারখানেক মানুষের জীবনের গল্পটাকেই ওলটপালট করে দিয়েছেন মশিউর। এমন শতাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে কালবেলা।

CSB Ad

অনুসন্ধানে জানা গেছে, মশিউরের এই চক্রে রয়েছেন তার স্ত্রী ডেন্টিস্ট রুমানা আফরোজ ও বিএমইটির বহির্গমন শাখার কয়েকজন কর্মকর্তা। মশিউর চক্র অফিস হিসেবে ব্যবহার করত পুরানা পল্টনের ৫০ নম্বর রুহামা কমপ্লেক্স। সেখানে রুমানা ডেন্টাল ক্লিনিক নামে মশিউরের স্ত্রীর একটি দন্ত চিকিৎসালয় ছিল। ওই আস্তানায় বসেই স্বামী-স্ত্রী মিলে ফাঁদ পাততেন। সাধারণ মানুষকে আকর্ষিত করতে ‘প্রেস সেক্রেটারি’ পদে নিয়োগও দিয়েছিলেন সুমন চৌধুরী নামে এক কথিত সাংবাদিককে। মশিউর চক্র অবিকল আসলের মতো দেখতে ইউরোপের বিভিন্ন দেশের জাল ভিসা দেখিয়ে মানুষকে প্রতারিত করত। তবে বেলিজের ভিসা তিনি নিজেই সিল-স্বাক্ষর দিয়ে ইস্যু করতেন। প্রতারণার শিকার হওয়াদের মধ্যে কুমিল্লার কামরুল হাসানের পাসপোর্ট নম্বর-ইই০৮৩৫২১৫, ঢাকার আরিফুল ইসলামের পাসপোর্ট নম্বর-এ০০৯৪২৫০৯, কুমিল্লার মাসুদ রানার পাসপোর্ট নম্বর-এ০০৮০৯১২৮, জুবায়ের হোসেনের পাসপোর্ট নম্বর-এ০২০৮৮৬৭৭, মো. নিজাম হোসেনের পাসপোর্ট নম্বর-এ০১৭৯৩৬৯৯, নোয়াখালীর নাসির উদ্দিনের পাসপোর্ট নম্বর-এ০১৯৯৫২৫৩, হাফিজুর রহমানের পাসপোর্ট নম্বর-এ০১৭৫৮১৬৫, মোহাম্মদ আলমগীর হোসেনের পাসপোর্ট নম্বর-এ০২১৩৫৭৮৬, নোয়াখালীর জাবেদের পাসপোর্ট নম্বর-এ০১৮৭৬৪৮৭, মোহাম্মদ ফাইজুল করিমের পাসপোর্ট নম্বর-এ০১৯৪৭৭৬২, কুমিল্লার মো. আরাফাত শাহজাহানের পাসপোর্ট নম্বর-এ০১৮০৮৭৮০, কুমিল্লার মোহাম্মদ নাইমুর রহমানের পাসপোর্ট নম্বর- এ০০৬৮১১৭৮, নোয়াখালীর মো. ফয়সাল উদ্দিনের পাসপোর্ট নম্বর-এ০০১৮২৪৬৪, নারায়ণগঞ্জের আরমান হোসেনের পাসপোর্ট নম্বর-বিডব্লিউ০১৮১৭৬৩, কুমিল্লার মোহাম্মদ মারুফ উজ জামানের পাসপোর্ট নম্বর-এ০২১৭২৬৩০, মো. রাশেদ হোসেনের পাসপোর্ট নম্বর- এ০০৫৪৮২৬৬, ফয়সাল আহমেদের পাসপোর্ট নম্বর-ইএফ০৩৩৮৪৯৯, আরমান হোসেনের পাসপোর্ট নম্বর-বিডব্লিউ০১৮১৭৬৩ এবং চাঁদপুরের অন্তর শাহার পাসপোর্ট নম্বর-ইএ০০৭৪০৩১। জাল ভিসার এই চক্রে সম্পৃক্ত বিএমইটি কর্মকর্তাদের মাধ্যমে করাতেন ম্যানপাওয়ার বা মাইগ্রেশন ক্লিয়ারেন্স। এরকম জাল ভিসায় করা কয়েকটি ক্লিয়ারেন্সের রেজিস্ট্রেশন নম্বর-ইমরান হোসেনের এ০৪৫৯১৩৭৩ পাসপোর্টের বিপরীতে ডি০০০৯০৩২১ ভিসায় ক্লিয়ারেন্স পেয়েছেন। যার নম্বর-বিজেড-আই-২০২৪-৪০০০৬৩। আমাদুল হক বিজয় নামে একজন পাসপোর্ট নম্বর এ১৩৭২০৯৯-এর বিপরীতে ক্লিয়ারেন্স নিয়েছেন। যার নম্বর-বিজেড-আই-২০২৪-৪০০০৬৪। উমায়ের হোসেন নামে একজনের পাসপোর্ট নম্বর-এ১৫৫৭৫১৭৩-এর বিপরীতে ক্লিয়ারেন্স নম্বর-বিজেড-আই-২০২৪-৪০০০০৬১, মাইন উদ্দিন রাজু নামে একজনের এ০৮৮৮৬১৯৯ পাসপোর্টের বিপরীতে ক্লিয়ারেন্স নম্বর- বিজেড-আই-২০২৪-৪০০০০৫৮।

বেলিজের যেসব ভুয়া ভিসা দিয়েছে, মশিউর তার মধ্যে অনেক ভিসার বিপরীতেই বিএমইটির বৈধ ছাড়পত্র রয়েছে। কালবেলার পক্ষ থেকে ভিসাগুলো বিএমইটি থেকে নিরীক্ষা করা হলেও ছাড়পত্র দেওয়ার প্রমাণ মেলে। এমন কয়েকটি ছাড়পত্রের কপি কালবেলার হাতেও রয়েছে। বিএমইটির ক্লিয়ারেন্সের অর্থ হলো—নিরাপদ অভিবাসনের নিশ্চয়তা। বিএমইটি ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের চুক্তিপত্র যাচাই-বাছাই করে ছাড়পত্র ইস্যু করে। তবে ভিসাই যেখানে জাল, সেখানে মাইগ্রেশনই সম্ভব নয়। জাল ভিসায় এমন ছাড়পত্র দেখে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টর। জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক (বহির্গমন) মোহাম্মদ আলী সিদ্দিকী কালবেলাকে বলেন, ‘এটা তো হতে পারে না। এটা তো হওয়া উচিত নয়। ঠিক কীভাবে হলো—বুঝতে পারছি না। আর তখন আমি এখানে ছিলামও না।’

প্রতারিত ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মশিউর সাধারণত ইউরোপের উন্নত জীবনে স্বপ্ন দেখাতেন। এরপর কেউ টাকা জমা দিলে সপ্তাহখানেকের মধ্যে তাকে অবিকল আসলের মতো দেখতে একটি জাল ভিসা বানিয়ে পাসপোর্টে লাগিয়ে দিতেন। মশিউর সিন্ডিকেটের সদস্যরা ভুয়া ভিসায় ম্যানপাওয়ার করিয়ে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতেন। এরপর বুকিং দিতেন বিমানের টিকিট। এসব কিছু ঘটে যেত এক মাসেরও কম সময়ের মধ্যে। বিষয়টি জানাজানি হলে গ্রামের অর্ধশিক্ষিত, নিরক্ষর মানুষ কোনো কিছু না বুঝেই ইউরোপের জীবনের স্বপ্নে সহায়-সম্বল বিক্রি করে টাকা এনে দিতেন মশিউরের হাতে। আর একবার টাকা দিলেই ফেঁসে যেতেন জালে। এরপর ফ্লাইটের আগের দিন টিকিট ক্যানসেল করে নতুন তারিখ দিতেন। নিজের অফিসিয়াল প্যাডেও এমন নির্দেশনা দিয়েছেন। এমন কিছু নথি কালবেলার হাতে এসেছে। যার একটি প্যাডে লেখা—‘প্রিয় সোহাগ সাহেব, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার মাধ্যমে রিপাবলিক অব বেলিজ এ ওয়ার্ক পারমিটে যেসব যাত্রী এরই মধ্যে বেলিজ ভিসার সব কার্যক্রম সম্পন্ন করেছে, বেলিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক তাদের ফ্লাইট পরিবর্তন হয়ে আগামী ০৩-০৬-২০২৩ ইং নির্ধারিত হয়েছে। যেহেতু রিপাবলিক অব বেলিজ থেকে মাননীয় সেক্রেটারি তাদের একই ফ্লাইটে বেলিজ নিয়ে যাবেন, যাতে কারও কোনো সমস্যা না হয়। উক্ত ০৩-০৬-২০২৩ ইং তারিখে তাদের যাত্রা নিশ্চিত করা হয়েছে, কোনো অবস্থাতেই এ তারিখ পরিবর্তন করা হবে না।’ তবে এসব কথিত তারিখ পরিবর্তন, সরকারি প্যাড ও সিলমোহর ব্যবহার শুধু প্রতারণার অংশ।

এসব বিষয়ে বক্তব্য জানতে মশিউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও কোনো সাড়া মেলেনি। পরে প্রশ্ন লিখে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি। এরপর গত ১৮ আগস্ট মশিউর রহমানের নয়াপল্টনের অফিসে গিয়ে দেখা যায়, সেটি তালাবদ্ধ। জানতে চাইলে অন্য ভাড়াটিয়ারা কালবেলাকে জানান, মাস দুয়েক আগে অফিস ছেড়ে পালিয়ে গেছে মশিউর। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। কোথায় গেছেন, সেটিও কেউ বলতে পারেননি।

এমন প্রতারণার বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ হলেও তারা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। তবে তারা বলেন, বিষয়টি তাদের গোচরে ছিল না। এমন ঘটনা অস্বাভাবিক। ঘটনা সত্য হলে অবশ্যই বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে বেলিজের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১০ দিনে দুই দফা ই-মেইল করা হয়। তবে তারা কোনো জবাব দেয়নি। একইভাবে বেলিজে বাংলাদেশের অনারারি কনস্যুলার অফিসে ই-মেইল করলেও কোনো জবাব দেয়নি।

জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান বলেন, ‘এটা তো ভয়াবহ প্রতারণা। কনস্যুলার নিজেই যদি প্রতারণা করে তাহলে মানুষ কার কাছে যাবে। তাকে কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেটাও খতিয়ে দেখা উচিত। এ ছাড়া যারা প্রতারিত হয়েছে তাদের টাকা ফেরত দেওয়াসহ জড়িতদের আইনের আওতায় আনতে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, ‘এটি একটি বহুমাত্রিক প্রতারণা। তাকেসহ (মশিউর) তার নিয়োগের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার যারা জড়িত, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। কারণ গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া এ ধরনের নিয়োগ হয় না। এ ছাড়া তার প্রতারণায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে সঠিক তদন্ত করলে মানব পাচার এবং অর্থ পাচারের মতো বিষয়গুলোও বেরিয়ে আসতে পারে।’

সুত্র: দৈনিক কালবেলা অনলাইন

Share This:
You might also like