ভিজিট ভিসায় দুবাইতে লোক এনে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

বাংলাটাইমস নিউজ ডেস্ক:

ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে লোক এনে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নিবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস।

কাজের কথা বলে ভিজিট ভিসায় আমিরাতে এনে নতুন প্রবাসীদের বিভিন্ন ধরণের হয়রানী শিকার হয়ে বা আহার ও বাসস্থান এর অভাবে  কেউ কষ্ট করলে উপযুক্ত ব্যবস্থা নিবেন বাংলাদেশ দূতাবাস।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর গত শুক্রবার ৪ জুন ২০২১ ইং দুবাইয়ের এক অনুষ্ঠানে এসব কথা বলেন।  এ সময় তিনি আরো বলেন, যদি কাউকে কাজ দিতে না পারেন বা কাজ দেয়া সম্ভব না হয় তা হলে প্রত্যেককেই তাদের সসম্মানে দেশে পাঠিয়ে দিন। আমাদের কাছে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যারা ভিজিট ভিসা প্রদান করছেন এবং যেসব ট্রাভেল থেকে ভিসা ইস্যু করা হচ্ছে তাদের সবার লিস্ট দূতাবাসে রয়েছে। সেখান থেকে চিহ্নিত করে প্রত্যেকের ব্যাপারে ব্যবস্থা নেয়া খুবই সহজ।

উল্লেখ্য, সম্প্রতি দেশ থেকে লক্ষাধিক যুবক আমিরাতে ভিজিটে এসেছেন। তাদের মধ্যে অনেকেই প্রতারণার শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি দূতাবাস ও দুবাই কনস্যুলেটের দারস্থ হচ্ছেন। কাজ দেয়ার কথা বলে কিংবা লোভনীয় অফার দিয়ে একশ্রেণির বাংলাদেশি প্রতারক নবাগত প্রবাসীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে প্রত্যেককেই নিজ নিজ ভিসা প্রদানকারীদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হচ্ছে।

Share This:
You might also like