বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফল বিকেলে, জানা যাবে যেভাবে

অনলাইন ডেস্ক:

দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভর্তির লটারি হবে। এ দিন বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হবে লটারি। এসময় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। লটারি শেষে স্কুলে ভর্তির ফল নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে।

এবার বেসরকারি দুই হাজার ৮৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী বছরের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি হবে।এবার সরকারি স্কুলে আসন প্রতি ছয়টি করে আবেদন এলেও বেসরকারি দুই হাজার ৮৫২টি প্রতিষ্ঠানে সাড়ে ৬ লাখের বেশি আসন খালি থাকছে।

বিজ্ঞাপন

সে কারণে বেসরকারি স্কুলে আসন খালি থাকা সাপেক্ষে নীতিমালা অনুসরণ করে সরাসরি শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপরও অনেক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হবে না। তবে, শিক্ষার্থী ভর্তি না হলেও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

যেভাবে জানা যাবে লটারির ফল
এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মেসেজ অপশনে GSA <space> RESULT <space> USER ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

বিজ্ঞাপন

উদাহরণ: GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক নম্বর থেকে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

অথবা ভিজিট করতে হবে- gsa.teletalk.com.bd ওয়েবসাইটে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) সরকারি মাধ্যমিকে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়।

Share This:
You might also like