বেঞ্জিন বেঞ্জয়েট-এর কবিতা ‘শঙ্কা জীবন’

শঙ্কা জীবন
বেঞ্জিন বেঞ্জয়েট
……………………

চারিদিকে হাহাকার
জাতপাত রাখি সবাই চায়
তার ভাতের অধিকার।

দরিয়ায় অথৈ জল
কারে মেরে কে বাঁচতে পারে
তারই শুনি কোলাহল।

সবারই শুকনো গ্রীবা
অনাহার আর তৃষ্ণায় ডুবে
দৃশ্যমান দীর্ঘ জিহবা।

বদনে শুধু বাঁচবার আরতি
দোদুল্যমান জীবন নায়ে
নেই কোন তার সারথি।

ঈশানে জমেছে মেঘ
কখন বুঝি থেমে যায় তার
হৃদস্পন্দনের গতিবেগ।

Share This:
You might also like