বাবার নির্বাচনি প্রচারণায় শিশুপুত্র!

বাংকা টাইমস ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমপি প্রার্থীদের স্ত্রী-সন্তানরা নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় এসেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের শিশুপুত্র আদিল আহাম্মদ।

বাবার জন্য ধানের শীষে ভোটের আবেদন করে চলছে। তার মা ও বড় বোনের সঙ্গে বের হয়ে বক্তব্য রেখে প্রতিদিন নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছে সে।

কয়েক দিন আগে পাইকপাড়া ইউনিয়নে এবং পৌরসভার ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনি প্রচারে লায়ন হারুনুর রশিদের শিশুপুত্র আদিল তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমেই সবাইকে সালাম জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোটের আবেদন করে বলে- আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমিও আপনাদের জন্য দোয়া করি। তার সংক্ষিপ্ত এ বক্তব্য শুনে উপস্থিত জনতা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে দেখা যায়।

এ সময় আদিলের পাশেই বসা ছিলেন  তার মা ও বড় বোন।

লায়ন হারুনুর রশিদ ও তার পরিবারের অতি আদরের ও মায়াবী চেহারার অধিকারী শিশুপুত্র মেধাবী আদিল আহাম্মেদ ঢাকার গুলশানে মানারত ইন্টারন্যাশাল স্কুলে পড়ছে দ্বিতীয় শ্রেণিতে। এই অল্প বয়সে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত সবার মন জয় করেছে।

Share This:
You might also like