বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকছেন

বাংলাটাইমস নিউজ ডেস্ক:
করোনা সংক্রমণের কারণে নির্বাচন করতে না পারার জন্য বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব বাড়ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে জেলা প্রশাসকদের।

মঙ্গলবার (২০ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন এ বিষয়টি। তিনি বলেছেন, পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন। আমরা জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছি।

নির্বাচনের তফসিল ঘোষণার পর করোনাভাইরাসের জন্য প্রথম ধাপের ইউপি নির্বাচনসহ সকল নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৭১ ইউপির ভোটের তফসিল ঘোষণার পর গত ১ এপ্রিল স্থগিত করা হয় এসব নির্বাচন।

CSB Ad

প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী ১৮ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ১৯ মার্চ ছিল যাচাই, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল ২৪ মার্চ আর ভোট-গ্রহণের জন্য ১১ এপ্রিল নির্ধারিত করা ছিল।

 

Share This:
You might also like