প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেয়ার পরামর্শ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের, অনাস্থা প্রস্তাব খারিজ

অনলাইন ডেস্ক:

জাতীয় পরিষদ (পার্লামেন্ট) ভেঙে দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ রোববার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান বলে খবর দিয়েছে অনলাইন ডন। এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

 

অন্য খবরে বলা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করলেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি রোববার (৩ এপ্রিল) বলেন, পাকিস্তানের সংবিধানের ৫ নম্বর ধারা অনুযায়ী এটি অবৈধ।

CSB Ad
এতে বিরোধীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
Share This:
You might also like