প্রকাশ্যে ‘কিং’ শাহরুখ: পরনে শার্ট, সল্ট এন্ড পেপার চুল, আর চোখে সানগ্লাস
বিনোদন ডেস্ক:
২০২৩ সালে পরপর তিনটি সিনেমা মুক্তি পাওয়ার পর ‘কিং’-এর মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটবে বলিউড বাদশাহ শাহরুখ খানের। তাই আসন্ন সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সবাই অপেক্ষা করছে কবে বড়পর্দায় দেখতে পাবে এটি।
এই সিনেমার সেট থেকেই কাঁধে আঘাতের কারণে আমেরিকা গিয়ে অস্ত্রোপচার করতে হয়েছে শাহরুখকে। চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন, ফলে সিনেমার কাজ পিছিয়ে পড়ে। বিশ্রাম পর্ব সেরে আবারও ‘কিং’-এর শুটিংয়ে মন দিয়েছেন শাহরুখ।
এক ভক্তের তোলা ছবিতে অভিনেতাকে একটি নতুন লুকে দেখা যাচ্ছে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এতে দেখা যাচ্ছে শাহরুখ সাদা শার্ট, সল্ট এন্ড পেপার চুল আর কালো সানগ্লাস পরে ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসছেন। সেটের পরিবেশ আন্দাজ করা যায় ছাতা, আলো ও ক্যামেরার সরঞ্জাম দেখে। নতুন লুক, বিশেষ করে ধূসর চুল, ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনুরাগীদের অনুমান, ‘কিং’ এ এই বেশেই দেখা যাবে শাহরুখকে







