নারী পুলিশের সঙ্গে আদালতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল ইন্সপেক্টর প্রদীপ

অনলাইন ডেস্ক:

সিলেট আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সাথে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

CSB Ad

তিনি জানান, বুধবার (০১ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিং এ নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ডুকে আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

Share This:
You might also like