দুদিনের সফরে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে মোদিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
CSB Ad
এসময় ভারতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি দিয়ে। পরে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনা অভ্যর্থনা মঞ্চে পৌঁছালে তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়। এরপর মোদিকে মন্ত্রিপরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে ভারতের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য রওনা হন। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

Share This:
You might also like