ঢাকা রিজেন্সিতে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে আবেদন

অনলাইন ডেস্ক:
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ শেফ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট
পদের নাম: এক্সিকিউটিভ শেফ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: রান্না বিষয়ে ডিগ্রি বা সমমানের যোগ্যতা।
অন্যান্য যোগ্যতা: মেনু পরিকল্পনা, রেসিপি উন্নয়ন, রান্নাঘর ব্যবস্থাপনা সফটওয়্যার এবং আর্থিক বিশ্লেষণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

Share This:
You might also like