ঢাকা এবং চট্টগ্রামে প্রচলিত ডিস ক্যাবল আর চলবে না, নিতে হবে ডিজিটাল সেট টপ বক্স

Bangla Times News Desk:

৩০ নভেম্বরের পরে চট্টগ্রাম ও ঢাকা শহরে প্রচলিত পদ্ধতির ডিশ ক্যাবল সিস্টেম আর চলবে না। এনালগ সিস্টেমের পরিবর্তে পুরো ব্যবস্থাটিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনা হচ্ছে। ফলে বিভিন্ন চ্যানেল দেখতে হলে গ্রাহককে ডিজিটাল সেট টপ বক্স কিনে সেটার গ্রাহক হতে হবে। এছাড়া অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞাপন প্রচার করে— এমন বিদেশি চ্যানেলগুলোও আর চলবে না চলতি সেপ্টেম্বরের ৩০ তারিখের পর থেকে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো, বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটর, আকাশ, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

CSB Ad

তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইড করা হবে। সেটি বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহকদের অবহিত করতে একটি পরিপত্র জারি করা হবে। ৩০ নভেম্বরের পরে ঢাকা ও চট্টগ্রাম শহরে এনালগ সিস্টেম আর কাজ করবে না। ডিজিটাল সেট টপ বক্সের মাধ্যমেই সম্প্রচারটা হবে। এখন ডিজিটাল প্লার্টফর্ম রেডি, কিন্তু দর্শকদের যদি সেটটপ বক্স দেয়া না হয় এবং তারা যদি না নেন তবে সেটা বাস্তবায়ন করা কঠিন। সেজন্য আমরা পরিপত্র জারি করব। বিভাগীয় ও মেট্রোপলিটন শহর ছাড়াও রাঙ্গামাটি, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়াকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অপারেটিং সিস্টেম ডিজিটালাইড করতে হবে। পুরো দেশের বিষয়টি নভেম্বরে বসে কিভাবে করা যায় তা ঠিক করব।’

Share This:
You might also like