টিকা নয়, কলকাতার সাংসদ মিমির দেহে পাউডার গোলা পানি! চাঞ্চল্যকর তথ্য

তুহিনা মন্ডল, কলকাতা:

কলকাতার কসবার টিকাকরণ কেন্দ্রে দেওয়া হয়নি করোনার টিকা, সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। টিকার কোনও ভায়ালেই ছিল না ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট।ছিল না ব্যাচ নম্বরও। পাউডারের সঙ্গে জল মিশিয়ে সেই তরলই টিকার নাম করে দেওয়া হয়েছিল সাংসদ মিমি চক্রবর্তী এবং বহু মানুষকে, এমনটাই অনুমান করা হচ্ছে।

গতকাল থেকেই এই নিয়ে চলছে তুমুল হইচই। ভুয়ো টিকাকরণ কেন্দ্রের ঘটনা সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মিমি চক্রবর্তী। তাঁর দেহে কী গিয়েছিল, তা নিয়ে চিন্তায় ছিলেন সাংসদ। এবার এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য এল পুরসভার হাতে। জানা গিয়েছে, আসলে কসবার ওই কেন্দ্রে কাউকেই আসলে কোভিড টিকা দেওয়া হয়নি। ওই ভায়ালগুলিতে ছিল না কোভ্যাকসিন বা কোভিশিল্ড। পুরসভার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হয়তো ওই ভায়ালে পাউডারের সঙ্গে জল মিশিয়ে তা শরীরে প্রয়োগ করা হয়েছিল। কিংবা এই টিকাগুলি বিসিজি এবং হামের টিকা হতে পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

CSB Ad

এদিকে পুলিশের নজরে দেবাঞ্চন দেব। তাঁর সংস্থায় বহু মানুষ কর্মরত। কোথা থেকে, কীভাবে টাকা উপার্জন করতেন তিনি , সেই সব বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।ইতিমধ্যেই এই কাণ্ডে পুরপ্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, দোষীরা অবশ্যই শাস্তি পাবেন।

Share This:
You might also like