জাহাঙ্গীর-মুনের নতুন মিউজিক ভিডিও ‘দুটি মন’

বিনোদন ডেস্ক:

‘দুটি মন’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ জেড এম জাহাঙ্গীর কবির ও মুন। কামরুল নান্নুর কথায় গানটির সুর ও সংগীত করেছেন মো. রবিন ইসলাম। সম্প্রতি গানটির নান্দনিক একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন চিত্রপরিচালক মিজানুর রহমান মিজান।

গানটি গাওয়ার পাশাপাশি এতে মডেলও হয়েছেন জাহাঙ্গীর কবির। এতে তাঁর সহ-মডেল তানহা চৌধুরী।

এ গানটির মাধ্যমে আর এস এল মিডিয়া প্রডাকশনের ইউটিউব চ্যানেল নতুনভাবে যাত্রা করবে বলে জানালেন শিল্পী জাহাঙ্গীর। গানটি নিয়ে তিনি বলেন, ‘গানের কথার সঙ্গে মিল রেখে মিজান ভাই দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। আশা করি, আমার প্রথম গান দর্শক-শ্রোতার ভালো লাগবে।’

গানটির কোরিওগ্রাফি করেছেন মো. মঞ্জুর আহমেদ। এ গানটির মাধ্যমে আর এস এল প্রডাকশনের ইউটিউব চ্যানেল যাত্রা শুরু করলেও ধারাবাহিকভাবে চ্যানেলটিতে মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ ও নাটক প্রচার হবে বলে জানায় আর এস এল কর্তৃপক্ষ।

Share This:
You might also like