জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের আর নেই

নিউজ ডেস্ক: জনপ্রিয় অভিনেতা  আবদুল কাদের আর নেই।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)।

CSB Ad

এ তথ্য নিশ্চিত করেছেন আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

জানা যায়, অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গিয়েছিলেন এ অভিনেতা। সেখানে গিয়ে তার ক্যান্সার ধরা পড়ে।  এরপর ভারত থেকে দেশে ফেরেন তিনি।

শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় দেশে ফেরার পরই রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনার টেস্ট করা হলে গত ২১ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে।

Share This:
You might also like