চ্যানেল আইতে তুর্কি সিরিয়াল ‘হায়াত মুরাদ’

bangla times news desk:

জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘হায়াত মুরাত’ এই উপমহাদেশেও বেশ জনপ্রিয়। প্রথমবারের মতো বাংলায় ডাবিং করে সিরিজটি প্রচার করবে চ্যানেল আই। আআগামীকাল (রোববার) ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে সপ্তাহের শুক্র থেকে বুধবার প্রতিদিন রাত ৮টায় দেখানো হবে সিরিয়ালটি।

মিষ্টি মেয়ে হায়াত, ২ বান্ধবীর সঙ্গে ইস্তানবুল থাকে আর চাকরি খুঁজে বেড়ায়। তার বাবার কঠিন শর্ত, হয় সে চাকরি করুক নয়তো গ্রামে ফিরে বিয়ে করে সংসারী হোক। অনেক চেষ্টার পর মিথ্যা পরিচয়ে হায়াতের চাকরি হয় নামকরা একটি টেক্সটাইল কোম্পানিতে। কিন্তু ইন্টারভিউতে যাবার সময় সেই কোম্পানির এমডি মুরাতের সঙ্গে ঝগড়া হয় তার।

 

অন্যদিকে অসম্ভব বিত্তভৈববের মধ্যে থেকেও মা মরা মুরাতের জীবনে বিষের মতো। কারণ তার সৎ মা  মুরাতকে সরিয়ে কীভাবে নিজের ছেলেকে কোম্পানি সব লিখিয়ে দেওয়া যায়, তা নিয়েই চিন্তিত! সুযোগ পেলেই নানাভাবে খারাপ ব্যবহার করেন মুরাতের সঙ্গে। যা নিয়ে কষ্ট পেলেও মুরাত কাউকে কিচ্ছু বলে না। কিন্তু তার দাদি সব বুঝতে পারেন আর দোয়া করেন যেন তার বড় নাতির জন্যে একটা ভালো বউ আসে, যে কিনা আগলে রাখবে মা হারা ছেলেটিকে।

মজার ভুল বোঝাবুঝির পর এক পর্যায়ে প্রেম হয় হায়াত ও মুরাতের মধ্যে। কিন্তু তাদের জীবনে ঘটনা যেন শেষই হতে চায় না! তাদের সঙ্গে আরও যোগ দেয় মুরাতের প্রাক্তন প্রেমিকা দিদাম, সৎ ভাই দুরুক, ড্রাইভার কারিম, হায়াতের সুন্দরী বান্ধবী আসলি ও আইপ্যাক!

Share This:
You might also like