চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেলেন সোভান্তে পাবো

অনলাইন ডেস্ক’

চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় এ বছর নোবেল পেলেন সোভান্তে পাবো। ‘বিলুপ্ত হোমিনিন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য’ এ বছর শারীরবিদ্যা বা মেডিসিনে নোবেল পেয়েছেন তিনি।

বছরের প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে সোমবার। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় ৩টা ৩০ মিনিটের দিকে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি।

১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরুর পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে শতাধিক বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮-তে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ একাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়।

Share This:
You might also like