কিডনি বেচার টাকা নিয়ে স্ত্রী অন্যের ঘরে, দু:খে স্বামীর আত্মহত্যা!
অনলাইন ডেস্ক:
স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে অন্য একজনকে গোপনে বিয়ে করায় আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। এমন দাবি করেছেন তার মা জাহানারা খাতুন।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে দ্বিতীয় স্ত্রী রুবিনা খাতুনের বাবার বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেন আতাউর।

মৃত আতাউরের মা জাহানারা খাতুন দাবি করেন, তার ছেলে প্রথমে কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করেন।
এদিকে আতাউরের শাশুড়ি মর্জিনা খাতুন বাংলানিউজকে বলেন, জামাই অন্য স্থান থেকে বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে যায়। তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শুনেছি তাদের দুই মাস আগে ডিভোর্স হয়েছিল।
কিডনি বিক্রির টাকা দ্বিতীয় স্ত্রীকে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এমন কিছু তার জানা নেই।








