কাবুলের রানওয়েতে জনসমুদ্র! বিমানে উঠতে হুড়োহুড়ি, দেশ ছাড়ার মরিয়া চেষ্টা (ভিডিও)
Bangla Times Desk: আতঙ্কের পরিবেশ। দমবন্ধ হওয়ার মতো তালিবানি-রাজ। প্রাণে বাঁচতে তাই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে আফগানদের মধ্যে। কাবুল বিমানবন্দরের দিকে ছুটে যাচ্ছেন হাজার হাজার মানুষ। একে অপরকে ঠেলে ফেলে যে ভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। কাবুল বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে। এমনই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে।
কাবুল তালিবানদের দখলে চলে আসার দ্বিতীয় দিনে পড়েছে। প্রথম দিন থেকে রাজধানী কাবুলের পরিস্থিতির টুইট করে জানাচ্ছেন জাওয়াদ সুখানওয়ার নামে সে দেশের এক সাংবাদিক। সোমবার তাঁর টুইটে কাবুলের এই আতঙ্কের ছবি ধরা পড়েছে। তিনি টুইটে লিখেছেন, ‘কাবুলের আরও একটি দিনের শুরু। কাবুল বিমানবন্দরের দিকে জনসমুদ্র!’
যে সমস্ত ভিডিয়ো প্রকাশিত হয়েছে তা দেখে আঁতকে উঠতেই হয়। তাতে দেখা গিয়েছে, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান ঘিরে রয়েছেন হাজার হাজার মানুষ। তাঁদের একাংশ নিজেদের মধ্যে মারপিঠ করে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন। কোনও ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানে জায়গা পেতে প্রাণপন ছুটছেন একাংশ। জনসমুদ্র সরিয়ে বিমান কী ভাবে উড়বে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
Hamid Karzai international airport. 16 August, 2021. pic.twitter.com/LXsAQPpFXG
— BILAL SARWARY (@bsarwary) August 15, 2021




