করোনায় মৃত্যুর সম্ভাবনা ৫০ শতাংশ বাড়িয়ে দেয় ধূমপান: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Bangla Times News Desk:

দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বাস্থ্যের কথা মাথায় রেখে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এরই মধ্যে নতুন ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস শুক্রবার জানান, যাঁরা নিয়মিত তামাক সেবন করেন (বিড়ি, সিগারেট, খৈনি খান) তাঁদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে করোনা। এমনকী, ধূমপায়ীদের জন্য করোনায় মৃত্যুর ঝুঁকিও অনেক বেশি থাকে। ধূমপান করলে কোভিডে মৃত্যুর ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের।

‘কমিট টু কুইট’ ক্যাম্পেইনের প্রচারে দেওয়া একটি বার্তায় WHO প্রধান জানান, ধূমপায়ীদের কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং করোনাভাইরাস তাঁদের জন্য আরও বেশি মারাত্মক হয়ে উঠতে পারে। ‘ তিনি আরও বলেন, এই মুহূর্তে ধূমপান ছাড়া উচিত। সেক্ষেত্রে করোনার পাশাপাশি ক্যানসার, হৃদরোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। ধূমপান ছাড়ার জন্য তিনি ধূমপায়ীদের ‘কুইট চ্যালেঞ্জ’ নেওয়া উচিত। আগামী ৬ মাস ধূমপান ছাড়ার বিষয়ে সকলকে উৎসাহিত করতে হোয়াসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, উইচ্যাটে্ প্রচার চালাবে WHO।

 

Share This:
You might also like