এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

বাংলা টাইমস ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত।

এইময় পেরিয়ে যাওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করলেও রিসিভ কপিতে উল্লেখ করেন ১৯ মিনিট দেরিতে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে এনসিপির মনিরা শারমিনের নাম ঘোষণার পরপরই প্রশ্ন উঠে। কারণ, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা এই পদে বহালের সুযোগ না থাকলেও শতভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কৃষি ব্যাংক থেকে চাকরি ছাড়ার কয়েক মাসের মাথায় প্রার্থী হয়েছেন তিনি। যদিও আজ মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে ইসি

মূলত, মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হলে বিকল্প প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তা কাজে আসেনি নির্ধারিত সময়ে জমা না দেওয়ায়।

Share This:
You might also like