আগরতলা-শিলিগুড়িতেও ভিসা প্রদান স্থগিত করেছে বাংলাদেশ

Bangla Times Desk

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট মিশনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, পরররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছিল, দিল্লির বাংলাদেশ হাইকমিশন সব ধরনের ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ করে দিয়েছে।

Share This:
You might also like