আইনানুগ বৈধ প্রক্রিয়া ছাড়া সংবিধান পরিবর্তন করার অধিকার কারও নেই

বাংলা টাইমস ডেস্ক:

আইনানুগ বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার কোনো অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে ‘উইথ সাম নোট অব ডিসেন্ট’ সেই বিষয়গুলো একটা বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারবো। সেই আশাবাদ আমি এখনো ব্যক্ত করি।

সালাহউদ্দিন বলেন, যারা আজকে পিআর পিআর করছে, তাদের উদ্দেশ্যে শুধু বলি যে- কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এ সমস্ত বক্তব্য দিচ্ছেন, তারা কারা? তাদের ’২৪ সালের ৭ই জানুয়ারিতে কী ভূমিকা ছিল? আমরা জানি, আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল নাম নেবো না, আপনারা নাম খুঁজে বের করবেন, তারা ৭ই জানুয়ারির ‘আমি-ডামি’ নির্বাচনে অংশগ্রহণ করেছে।

এনডিপি’র সভাপতি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে সভায় ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের রাশেদ খান, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস, জনতার অধিকার পার্টির তরিকুল ইসলাম, ন্যাপের আবদুল বারেক প্রমুখ বক্তব্য রাখেন।

Share This:
You might also like