অপমানের প্রতিশোধ নিয়েছি : ওবায়দুল কাদের

পদ্মা সেতু করে অপমানের প্রতিশোধ নিয়েছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে বক্তিতায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রী আপনাকে স্যালুট। গোটা জাতি আজ আপনাকে স্যালুট করে। বিশ্বও আজ আপনি প্রশংসিত। আপনি দেখিয়ে দিয়েছেন আমরাও পারি।

CSB Ad

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাথা নত করেননি। নিজের টাকায় পদ্মা সেতু করেছেন। দেশে বিদেশের সব ষড়যন্ত্র অতিক্রম করে শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনার পরিবারসহ গোটা জাতিকে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে অপবাদ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সে সময় আমাদের অনেক মন্ত্রী ও সচিবকেও অপমান করা হয়েছিল। আজ আমরা সেই অপমানের প্রতিশোধ নিয়েছি।

Share This:
You might also like